Description
সন্তানহীনতার বেদনায় ভুগতে থাকা এক দম্পতি, জিন এবং কাওরি ইতাদোরি। শত চেষ্টা করেও সন্তান সুখে সুখী হতে না পারা কাওরি একদিন এক রহস্যময় ও প্রাচীন জাদুকরের আমন্ত্রণে সাড়া দেন, যার নাম ‘কেনজাকু’। কেনজাকু কাওরিকে আশ্বস্ত করে যে, তার কাছে থাকা হাজার বছরের বিদ্যার মাধ্যমে সে কাওরির এই বন্ধ্যাত্ব দূর করে তাকে সন্তান সুখে সুখী করতে পারবে।
সহজ সরল কাওরি নিজের মাতৃত্বের তীব্র আকাঙ্ক্ষা থেকে কেনজাকুর এই রহস্যময় চিকিৎসার জালে পা দেন। কিন্তু কেনজাকুর উদ্দেশ্য মোটেও পরোপকার ছিল না, বরং তার পেছনে লুকিয়ে ছিল এক অন্ধকার ও সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান। চিকিৎসার অজুহাতে কেনজাকু কাওরির শরীরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং এক হাড়হিম করা প্রক্রিয়ার মাধ্যমে কাওরির অস্তিত্বকে গ্রাস করে ফেলে। এরপর কি হয় জানতে পড়তে হবে এই মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃতিক থ্রিলার ঘরানার কমিক্সটি।







MOHAMMED FARES MOLLAH (verified owner) –
Seiiiii😜😜😜